কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটির সদস্য হলো বাংলাদেশ

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০২:০৩ পিএম

কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 

শুক্রবার (২৬ আগস্ট) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরদের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে। কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্য নিয়ে গঠিত, এর মধ্যে ৮টি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র ও বাকি ৮টি সদস্য ৪টি অঞ্চল থেকে নির্বাচিত হয়।

এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয়েছে। 

কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী ও প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকি করে থাকে। কমিটি কমনওয়েলথের জন্য নীতিগত সুপারিশও করে।

এছাড়া বাংলাদেশ ২০২২-২৩ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। এ কমিটি কমনওয়েলথ সেক্রেটারিয়েটের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) একটি সাব-কমিটি হিসেবে কাজ করে। এর সদস্য ৮টি। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রেনাডা ও ফিজি। এ কমিটি কমনওয়েলথের নতুন ও অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে।

কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটিতে বাংলাদেশের সর্বসম্মত নির্বাচন কমনওয়েলথের প্রতি বাংলাদেশের গভীর প্রতিশ্রুতি, অবদান ও নেতৃত্বের প্রতিফলন, যা ছিল প্রথম আন্তর্জাতিক সংস্থা যেখানে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে স্বাধীনতার পর সদস্যপদ লাভ করে।

উভয় কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ও কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সদস্য সাইদা মুনা তাসনিম।


একাত্তর/এআর

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর