বাড়ছে ওএমএসের পরিধি, ২৩৬৩ কেন্দ্রে চাল বিক্রি

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৭:৫৬ পিএম

দেশে আরও সম্প্রসারিত হচ্ছে ওএমএস কার্যক্রম। আগামী এক সেপ্টেম্বর থেকে মোট  ‍দুই হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

এর আগে এই কার্যক্রমে ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছিলো।

রোববার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

ওই সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা ওএমএসের মতো ন্যায্যমূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন। এর পরিপ্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেওয়া হবে।

আরও পড়ুন: ইভিএম দিয়ে জালিয়াতির সুযোগ রয়েছে: সুজন

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ের ৫০ লাখ ১০ হাজার ৫০৯ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।


একাত্তর/এসি


সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রমের ব্যবস্থাপনায় ঘাটতি পেয়েছে সরকার। এ জন্য কার্ডের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন সরকার...
তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ওএমএস কার্যক্রমে অগ্রাধিকার পাবেন এবং লাইনে দাঁড়ালেই ৩০ টাকা কেজি দরে চাল পাবেন বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে সাভারের এনাম...
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে উপজেলা পর্যায়ে খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০ এবং আটা ১৮ টাকায় বিক্রি করবে সরকার।বুধবার (৩১ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ...
সারাদেশে উপজেলা পর্যায়ে ১৭৬০ ডিলারের মাধ্যমে বৃহস্পতিবার থেকে খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএসের মাধ্যমে মানসম্পন্ন চাল ও আটা বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর