লাইনে দাঁড়ালেই ৩০ টাকায় চাল পাবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:১৪ এএম

তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ওএমএস কার্যক্রমে অগ্রাধিকার পাবেন এবং লাইনে দাঁড়ালেই ৩০ টাকা কেজি দরে চাল পাবেন বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের সাংস্কৃতিক সংগঠন 'কন্নড়'-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত 'কন্নড় সাংস্কৃতিক উৎসব ২০২২'-এ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কেউ গৃহহীন থাকবেনা। সে লক্ষে সরকার গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পে ঘর বাড়ি দিচ্ছে। তৃতীয় লিঙ্গের সদস্যগণও ঘর বাড়ি পাচ্ছেন। সামাজিকভাবে তাদের ক্ষমতায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জীবনমান উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে।' 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়। ২০১৯ সালে তারা স্বতন্ত্র লিঙ্গীয় পরিচয়ে ভোটাধিকার লাভ করে। বর্তমানে তারা পাসপোর্ট গ্রহণ করছেন নিজস্ব পরিচয়ে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়- বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তাদের থেকে সতর্ক থাকতে হবে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আহবান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সভাপতিত্বে উৎসবের উদ্বোধক ছিলেন মনিকগঞ্জের সংসদ সদস্য মমতাজ বেগম।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে ভিসা দেয়ার প্রচারণা মিথ্যা ও উদ্ভট: বেনজীর

বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। স্বাগত বক্তব্য রাখেন কন্নড়ের সাধারণ সম্পাদক মিষ্টি চৌধুরী।

পরে তৃতীয় লিঙ্গের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


একাত্তর/এসজে


খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
দেশের বাজারে মিনিকেট নামে কোনো ধান বা চাল নেই বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, চালে বস্তায় কেউ মিনিকেট নাম লিখলে তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে পাঁচ...
সরকারি মজুদ গড়তে এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোজার মাস উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর