বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি সই

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৬ পিএম

বিশ্বব্যাপী চলছে জ্বালানি সংকট। এই অবস্থায় নানা উৎস থেকে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষে কাজ করছে সরকার। 

সেই লক্ষ্যে বর্জ্য থেকে ছয় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি সই করলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। 

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আমদানি করা জ্বালানির বিকল্প হিসেবে দেশীয় নানা উৎস থেকে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ব্যবস্থাপনাহীন বর্জ্য যেকোনো শহরের জন্যই বহুমুখী সমস্যার কারণ। এসব বর্জ্য যেমন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি, তেমনি আধুনিক নগর ব্যবস্থাপনার জন্যেও তৈরি করে সঙ্কট। কিন্তু বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা গেলে এটিই হতে পারে আশীর্বাদ। যেমন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কেবল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকেই মিলবে ছয় মেগাওয়াট বিদ্যুৎ।

আরও পড়ুন: আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী জানান, বর্জ্য বিদ্যুতের এই প্রকল্পের ফলে এক বছরের মধ্যে নারায়ণগঞ্জ বর্জ্যমুক্ত হবে।

উল্লেখ্য, প্রায় ৫৯১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে প্রতিদিন দরকার হবে অন্তত ৬০০ টন বর্জ্য। 

২০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ২০ দশমিক ৯১ সেন্ট। চুক্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্নসচিব নিরোদ চন্দ্র মন্ডল। 


একাত্তর/এসজে

চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকার চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বেড়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর