বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, সংখ্যালঘুদের ওপর হামলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়: প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১৩ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের প্রধানত হিন্দু এবং বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে, তার সরকার ধর্মনিরপেক্ষতাকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়া হয়।

ভারত সফরের আগে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় মাল্টিমিডিয়া নিউজ এজেন্সি এএনআই-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, উগ্রবাদ শুধুমাত্র তার দেশে সীমাবদ্ধ ছিল না, কারণ ভারতসহ অনেক দেশ এটি প্রত্যক্ষ করছে।

তিনি বলেন, ক্রমবর্ধমান উগ্রবাদের একটি কারণ হল সামাজিক যোগাযোগ মাধ্যম, যা ‘আজকাল খুবই বাজে’ হয়ে উঠেছে। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, ‘যতদিন আমরা ক্ষমতায় আছি, আমরা সব সময় এটাকে গুরুত্ব দেই এবং আমি সবসময় তাদের (সংখ্যালঘুদের) বলি যে, আপনারা আমাদের নাগরিক। দেশের প্রতি আপনাদেরও দায়বদ্ধতা আছে। তবে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেই। এটা কখনও কখনও হয়, এটি ঘটেছে, এটি খুব অবাঞ্ছিত পরিস্থিতি কিন্তু আপনি জানেন যে এটি কেবল বাংলাদেশ নয়, এমনকি ভারতেও কখনও কখনও সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হয়।’

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘুর ওপর হামলা ও শত্রুতার খবর পাওয়া গেছে। কিছু প্রতিবেদনে দুর্গাপূজার প্যান্ডেল বা উপাসনালয়ে হামলার কথা বলা হয়েছে।

তবে হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, দেশগুলোকে উদারতা দেখানো জরুরি।

তিনি বলেন, আমি মনে করি যে উভয় দেশেরই উদারতা দেখানো উচিত, আপনি জানেন বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং আমাদের এখানে অনেক ধর্ম রয়েছে। আর এখানে ধর্মের সম্প্রীতি খুব বেশি। তাই একটি বা দুটি ঘটনা যখন ঘটে তখনই... বিশেষ করে আমার দল... আমার দলের লোকেরা, তারা অনেক বেশি সচেতন এবং আমার সরকারও। আমরা অবিলম্বে ব্যবস্থা নিই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লগার এবং উগ্রবাদী সম্প্রদায়ের ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে চাইলে শেখ হাসিনা বলেন, এটি কাম্য নয় যে লোকেরা একে অপরকে আঘাত করার জন্য কিছু লিখবে এবং আরো বলেছেন যে তার সরকার এ জাতীয় যে কোনও কার্যকলাপ রোধ করার চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, দেখুন উগ্রবাদ সর্বত্র। এমনকি ভারতে বা অন্যান্য দেশেও যদি আপনি দেখেন, বিশ্বের অনেক দেশেই আপনি এটি খুঁজে পেতে পারেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এটি আজকাল খুব... খুব বাজে হয়ে গেছে। কেউ কেউ মাঝে মাঝে কিছু লেখেন। এমনকি কখনও কখনও এটি ব্লগাররা নয়, অন্য ধর্মেরও নয়... কখনও কখনও তারা লেখেন এবং তারপরে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়াও হয়, কিন্তু আমরা এটিকে নিয়ন্ত্রণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা কখনই এটি সমর্থন করি না।

প্রতিটি ধর্ম আছে, তাদের ধর্ম সঠিকভাবে পালন করার অধিকার আছে এবং একজনকে এমন কিছু বলা উচিত নয়, যা অন্য ধর্মকে আঘাত করে। গত মাসে, বাংলাদেশের কিছু অংশে সহিংসতার ঘটনার প্রতিক্রিয়ায় শেখ হাসিনা সংখ্যালঘু হিন্দুদের উদ্দেশে বলেছিলেন, তাদেরও একই অধিকার রয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে তিনি এ মন্তব্য করেন। এর আগে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ থেকে হিন্দুদের মন্দির, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: সোমবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা সংবাদ সংস্থাকে বলেন, কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে- এখানে সব ধর্মের মানুষ সব উৎসবে অংশ নেয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই একসঙ্গে উৎসব উদযাপন করি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো করে, এমনকি আপনি বাংলাদেশে দুর্গাপূজার সময় দেখতে পাবেন যে, অনেক জায়গায় সাধারণ মানুষ একসঙ্গে তা উদযাপন করে। তাই ধর্মের সম্প্রীতি ঠিকই আছে, কিন্তু এখন এখানে সেখানে কিছু ঘটনা ঘটলেও আমাদের সরকার অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর