ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা, মিডিয়াকে বাধা দিলে জেল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৪ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ সব কটি ভোট কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া ভোটের খবর সংগ্রহে সাংবাদিকদের বাধা দিলে জড়িতদের তিন বছরের জেল সাজা চায় ইসি। এজন্য গণ-প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান।

আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা আলোচনায় সরগরম রাজনৈতিক অঙ্গন। ক’দিন আগেই ১৫০ আসনে ইভিএমে ভোট নেয়ার কথা জানিয়েছে কমিশন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, প্রত্যাখ্যান করেছে বিএনপি। ইভিএম ব্যবহারের বিপক্ষে অবস্থান নিয়েছে সংসদের বিরোধীদল জাতীয় পার্টিও।

ইভিএম নিয়ে বিতর্কের মধ্যেই এবার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে চায় ইসি। কমিশনার আহসান হাবিব সাংবাদিকদের সঙ্গে আলাপে সেই ইচ্ছার কথাই জানালেন।

তিনি বলেন, সংসদ নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা দেওয়ার প্রচেষ্টা থাকবে। বিষয়টির সঙ্গে আর্থিক ও কারিগরি বিষয় আছে। কোথাও কোথাও বিদ্যুৎ, ইন্টারনেটও নেই। তবে ইচ্ছা আছে।

তিনি বলেন, বাজেট বরাদ্দের ঘাটতি থাকলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দেব। তবে, ইচ্ছা আছে পুরো নির্বাচনটাকেই সিসি ক্যামেরার মধ্যে আনা।

এই কমিশনার আরো জানান, সংসদের আগে যত নির্বাচন হবে সবগুলোতে ইভিএম ব্যবহার হবে এবং সিসি ক্যামেরা থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা বাড়ছে।

নির্বাচনে কারচুপি বা সংঘাতের খবর সংগ্রহে গিয়ে কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে তার জন্যেও শাস্তির সুপারিশ করে আইন করা হচ্ছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, সাংবাদিকরা আমাদের চোখ ও কান। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা কিন্তু আইনে নতুন একটা বিধান সংযোজন করেছি।

সেটা হচ্ছে কেউ যদি আপনাদের বাধা দেয়, মারধর করে, ইকুইপমেন্ট এবং সঙ্গী-সাথী যারা আছেন, তাদের যদি কোনো ক্ষতির চেষ্টা করে সেক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর এবং ন্যূনতম এক বছর জেলে বিধান রাখা হয়েছে। এছাড়াও জরিমানার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের ক্যামেরাই আমাদের চোখ। আমাদের চোখে যেন প্রত্যেকটা অনিয়ম ধরা পড়ে, এজন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমার ভুলগুলো আপনাদের চোখে ধরা পড়লে ব্যবস্থা নিচ্ছি। আপনারা আমার ভুল ভ্রান্তি দেখিয়ে দেন, আমি নিজেকে শুধরে নেব।

আরও পড়ুন: ইয়াবা দিয়ে ফাঁসানো সেই এএসআইসহ তিনজন কারাগারে

নির্বাচন কমিশনার জানান, ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের ২৬৫টি ভোটকক্ষে ৩৬৫টি সিসি ক্যামেরা রাখা হয়েছিলো। সব ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।

সেই ভোটের সময় ১১টা বুথে অনিয়মের ঘটনা ঘটেছে এবং জড়িতদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেয়া হয় বলেও জানিয়েছেন এই কমিশনার।


একাত্তর/আরএ

আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর