রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষর করেন। ৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এই বই খোলা হয়। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এসব কথা জানান।  

প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী প্রয়াত রানীর প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষরের পর রানীর সাথে তার সুখ স্মৃতিচারণ করেন।

image

আরও পড়ুন: ফের সংঘর্ষে জড়ালো আজারবাইজান-আর্মেনিয়া, নিহত ৪৯

এর আগে, প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তাকে স্বাগত জানান।

রানীর প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যাওয়ায় হাই কমিশনার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সফরে গেলেন।

এ সময় অন্যান্যের সাথে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ।


একাত্তর/আরবিএস  

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর