হাফেজ তাকরীমকে সংবর্ধনা দিলো সরকার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ পিএম

হাফেজ সালেহ আহমেদ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। তাকরীম মক্কায় অনুষ্ঠিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার চতুর্থ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছিল।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেওয়া এ সংবর্ধনায় তাকে দুই লাখ টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী।

১৩ বছরের শিশু হাফেজ সালেহ আহমদ তাকরীম। গেলো ২২ সেপ্টেম্বর সৌদি আরবে কোরআন তেলাওয়াতের বিশ্ব প্রতিযোগিতায় ১১১টি দেশের আরবী ভাষাভাষীসহ ১৫৩ জন প্রার্থীর মধ্যে তৃতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেন তাকরীম।

এই অর্জনের জন্য বায়তুল মোকাররমের এই সংবর্ধনা অনুষ্ঠানেও তাকরীমের সুরেলা কণ্ঠে কোরআনের তেলাওয়াত দর্শকদের মুগ্ধ করে।

image


বিজয়ী তাকরীমকে এক নজর দেখা এবং তার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শোনার জন্য বিভিন্ন অঞ্চলের মাদরাসার ছাত্র শিক্ষকরা সংবর্ধনা অনুষ্ঠানে জড়ো হন।

অনুষ্ঠানে তাকরীমের বাবা হাফেজ আবদুর রহমান দেশবাসীর কাছে তার সন্তানের সফলতার জন্য দোয়া চান। তার শিক্ষক জানান অধ্যবসায় আর একাগ্র সাধনার কারণেই বিশ্ব দরবারে হাফেজ সালেহ আহমদ তাকরীমের এই অর্জন সম্ভব হলো।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হাফেজ সালেহ আহমদ তাকরীম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছেন তা এদেশের শিশু-কিশোরদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।

তাকরীমের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন ইসলামের প্রকৃত শিক্ষাকে এগিয়ে নিতে বর্তমান সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: পূজায় ছয় দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

সৌদি আরবের আগে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করেন হাফেজ সালেহ আহমদ তাকরীম।

পবিত্র মক্কায় সম্প্রতি অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজীজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করায় তাকরীম প্রায় ত্রিশ লাখ টাকা এবং মূল্যবান সনদ অর্জন করেন।

একাত্তর/আরএ

আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুমোদিত এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান করেছে।
অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামীকাল স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে সরকারি সফরে যাচ্ছেন|
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান।
রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে দেশের জনপ্রিয় প্রবালদ্বীপ সেন্টমার্টিন আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা নিয়মিতভাবে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর