হঠাৎ করেই মক্কা ও জেদ্দাসহ সৌদি চার শহরে সাইরেন!

কিছুক্ষণ পরেই প্রত্যাহার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

আকাশপথে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির আশঙ্কায় পবিত্র মক্কা নগরী ও জেদ্দাসহ দেশের পশ্চিমাঞ্চলীয় চার প্রধান শহরে আকস্মিক জরুরি বিপদ সংকেত জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। তবে জরুরি মোবাইল নোটিফিকেশন ও সাইরেন জারির মিনিট পাঁচেক পরেই আবার নতুন নোটিশ জারি করে এই সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, সতর্কবার্তা জারি করা চার শহরের মধ্যে পবিত্র মক্কা নগরীর পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী জেদ্দা, শিল্পাঞ্চল নগরী ইয়ানবু এবং পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ অন্তর্ভুক্ত ছিল। সতর্কতা চলাকালীন বাসিন্দাদের জরুরি বার্তা পাঠিয়ে অবিলম্বে ‘নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার’ নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে ঠিক কী কারণে এই সতর্কবার্তা জারি করা হয়েছিল কিংবা আকাশপথে কোনো শত্রুপক্ষের ড্রোন বা মিসাইল শনাক্ত কিংবা ধ্বংস করা হয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। পরিস্থিতি পর্যালোচনার কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে সাময়িক সেই ঝুঁকি কেটে গেছে এবং সতর্কতার মেয়াদ শেষ হয়েছে।

একই সঙ্গে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা প্রতিরোধ সম্পর্কিত কোনো তথ্য, ভিডিও কিংবা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার বিরুদ্ধে আইনি কঠোর নিষেধাজ্ঞা ও সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যজুড়ে তৈরি হওয়া চরম রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই এমন ঘটনা ঘটল। বিশেষ করে পাশের দেশ ইয়েমেনে পুনরায় শুরু হওয়া গৃহযুদ্ধের জের ধরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সীমান্ত পেরিয়ে সৌদি আরবের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী সার্বক্ষণিক নজরদারি ও সুরক্ষাব্যবস্থা জোরদার রেখেছে।

একাত্তর/এআরএস
সৌদি আরবে আশঙ্কাজনক ও নজিরবিহীন হারে বৃদ্ধি পেয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই (১...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের গুরুত্বপূর্ণ কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রাণঘাতী হামলায় দুজন নিহত এবং অন্তত আট জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের অ্যালপাইন পর্বতমালার চূড়ায় অবস্থিত হিটলারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক অবকাশ কেন্দ্র কেলস্টাইন হাউস ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি প্রাসাদটি...
বিশ্বের সম্মানজনক উদ্ভাবনী প্ল্যাটফর্ম এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন আয়োজিত ‘গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে ঢাকাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান ‘threadBridge’।
কার্তিক মাসে প্রকৃতির শান্ত আবহের মধ্য দিয়েই ধীরে ধীরে কমছে তাপমাত্রা, ভোরের দিকে দেখা মিলছে মৃদু কুয়াশার। তবে হেমন্তের এই শান্ত রূপের বিপরীতে বঙ্গোপসাগর হয়ে উঠেছে বেশ বিক্ষুব্ধ। সৃষ্টি হয়েছে একটি...
দেশে ডেঙ্গু পরিস্থিতির পাশাপাশি হাম ও হামের উপসর্গ নিয়ে রোগীদের মৃত্যুর মিছিল আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর