তোয়াব খান নীরবে দায়িত্ব পালন করে গেছেন: কাদের

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:৪১ পিএম

প্রখ্যাত সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে বাংলাদেশের সংবাদপত্র জগতে এক বটবৃক্ষের বিশাল পতন হয়েছে। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব তোয়াব খানকে সোমবার সকালে জাতীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৈরী আবহাওয়ায় আপাদমস্তক এই সাংবাদিককে শেষ শ্রদ্ধা জানিয়ে অনেকেই স্মৃতির পাতায় ডুব দিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, গাফফার চৌধুরীর পর বয়োজ্যেষ্ঠদের মধ্যে তোয়াব খান সম্ভবত সবার সিনিয়র ছিলেন। তিনিও অবশেষে চলে গেলেন। তার মৃত্যুতে আমাদের সংবাদপত্র জগতে এক বটবৃক্ষের বিশাল পতন হলো। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

কাদের বলেন, তিনি (তোয়াব খান) হাঁকডাক করতেন না, নেতাগিরি করতেন না। একেবারে নীরবেই তার দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিকতায় নিবেদিত প্রাণ ছিলেন। একাত্তরের শব্দ সৈনিক, বায়ান্নর ভাষা সৈনিক এবং বঙ্গবন্ধুর প্রেস সচিব ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অনেক পছন্দ করতেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আরও পড়ুন: সাংবাদিক তোয়াব খানকে গার্ড অব অনার

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এ সময় এই বীর মুক্তিযোদ্ধার কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। বেলা ১১টা ৩৫ মিনিটে প্রথমে ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। 

এরপর রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তার সহকারী সামরিক সচিব সৈয়দ মো. জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রী পক্ষ থেকে তার সামরিক সচিব জিএম রাজীব আহমেদ।


একাত্তর/এসজে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর