ক্রুটি সরাতে যথাযথ প্রস্তুতি না থাকায় বিদ্যুৎ বিপর্যয়

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৭:২৩ পিএম

বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটি মোকাবিলার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার সেটি না থাকার কারণেই মঙ্গলবারের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। 

তদন্ত কমিটির সদস্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী জানান, ২০১৪ সালের বিপর্য়ের পর কিছু সুপারিশ কার্যকর হবার কারণে এবার বিপর্যয়টা সারাদেশে ঘটেনি। পূর্বাঞ্চলেই সীমাবদ্ধ ছিলো। 

দেশের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার বেলা দুইটা পাঁচ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব এলাকার বিদ্যুৎ একসাথে চলে যায়। 

পূর্বাঞ্চল গ্রিডে বিদ্যুৎ না থাকায় দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে প্রায় আট ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়। কোন কোন এলাকা এরচেয়েও বেশি সময় অন্ধকারে ছিলো।

সংস্কার কাজ শেষে রাত ৯ টার দিকে বিদ্যুৎ কেন্দ্রগুলো একে একে পুরো লোডে ফিরে আসতে সময় লাগে আরো প্রায় তিন ঘণ্টা। তবে কি কারণে এই বিপর্যয় সেটা জানা যায়নি।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) তাৎক্ষণিকভাবে জানায়, যমুনা সেতুর পূর্ব পাশের ন্যাশনাল গ্রিডে দুপুর ২টা পাঁচ মিনিটে বিপর্যয় হয়েছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বড় একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই।

পিজিসিবি প্রাথমিকভাবে ধারণা করেছে, ঘোড়াশালে গ্রিড বা বিদ্যুৎ সরবরাহের কোন একটি লাইন ট্রিপ করেছে। সেই লাইনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্য লাইন ওভারলোড হয়ে সেটা ট্রিপ করেছে। এর ফলে পূর্বাঞ্চলের গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বল্পতা দেখা দেয়।

তবে বিদ্যুৎ বিভ্রাটের আসল কারণ জানতে মূল সংকট কেটে যাবার পর, বিদ্যুৎ মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি করেছে। আরেকটি কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি-পিজিসিবি। 

কমিটির সদস্য বুয়েটের ইলেকট্রিক ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী জানান, ২০১৪ সালের ঘটনার পর বিশেষজ্ঞ কমিটির কিছু সিদ্ধান্ত কার্যকরের কারণে এবার সারাদেশ সঙ্কটে পড়েনি।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি না থাকার কারনেই দেশের এতোবড় এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, বলছেন লোড ডেসপাস সেন্টার-এনএলডিসি থেকে নির্ধারিত কোডের ফ্রিকোয়েন্সির সাথে বিদ্যুতের উৎপাদন ও বিতরণের সমন্বয় না থাকার কারনেই এই বিপর্যয়।

ভবিষ্যত এমন দুর্ঘটনা এড়াতে সবার আগে উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে এনএলডিসির নিয়ম মেনে চলার তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। 


একাত্তর/এআর

প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ...
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
পবিত্র রমজান মাসে দেশবাসীকে স্বস্তিতে রাখতে লোডশেডিং যতটা সম্ভব কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সচিবালয়ে দায়িত্ব...
আর্থিক সামর্থ্য কম থাকায় সরকারের ভর্তুকি কমাতে এবারের গরমেও লোডশেডিং করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে সহনীয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর