ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৪০

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৭:০৮ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৩ জনে।

শুক্রবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দুই হাজার ২৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৫৭ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ১৭ হাজার ১৭৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

আরও পড়ুন: করোনায় আরও পাঁচ মৃত্যু, শনাক্ত ৪৯১

চিকিৎসকরা বলছেন, জ্বর হলে সবারই এখন ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। ঝুঁকি কমাতে শিশু কিম্বা বড় কারো ক্ষেত্রেই কোনো অবহেলা করা যাবে না। 

কারণ একটু অবহেলাতেই প্লাটিলেট কমে গিয়ে ঘটতে পারে বিপর্যয়। যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগেরই রোগ শনাক্ত হয়েছে অনেক দেরিতে। 

রোগী বেড়েছে রাজধানীর সোহরাওয়ার্দী আর মিটফোর্ড হাসপাতালেও। সেখানে ভর্তি আছেন ১৫৪ জন রোগী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মশা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলোকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। 


একাত্তর/এসি

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারাদেশে তিন মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর