গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১০:৪৭ এএম

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ১৪৫টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের কুলা প্রতীকে মো.জাহাঙ্গীর আলম এবং দুই স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাত আপেল প্রতীক ও সৈয়দ মো. মাহবুবুর রহমান রহমান ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ইভিএমসহ নির্বাচনী সকল সরঞ্জাম। ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় এক হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। ১৪৫টি ভোটকেন্দ্রের ভেতরে দু’টি করে ২৯০টি এবং ৯৫২টি ভোটকক্ষের ভেতরে ও বাইরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় চার প্লাটুন বিজিবি, ৯টি র‌্যাবের মোবাইল টিম ও এক হাজার ২৮৫ পুলিশ সদস্য এবং এক হাজার ৭৮৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি প্রত্যকটি ইউনিয়নে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংক্ষিপ্ত বিচার আদালতের জুডিশিয়াল বিচারক রয়েছেন। এই আসনে মোট ভোটার তিন লাখ  ৩৯ হাজার ৭৪৩ জন।

এদিকে ভোট শুরুর পর কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। তবে নির্বাচন সংশ্লিষ্টদের আশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। 

প্রসঙ্গত, গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। এর দুই দিন পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।


একাত্তর/এসি

‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর