অক্টোবরের শেষেও ডেঙ্গু ভয়ঙ্কর, জ্বর হলেই পরীক্ষার পরামর্শ

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১০:৫৩ পিএম

অক্টোবরের শেষ দিকে এসেও আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। রোগীর প্রচণ্ড চাপে নাকাল হচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। বেশিরভাগ রোগীরই প্রথম তিন-চারদিন তীব্র জ্বর থাকছে।

সেই সঙ্গে বমি আর পাতলা পায়খানা। জ্বর কমতে শুরু করলেই বাড়তে থাকে জটিলতা। তাই এ সময়ে জ্বর এলেই ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালে ৭০ জন ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি ছিলো। তাদের অভিভাবকরা জানান, অসুস্থতার শুরুতে প্রচণ্ড জ্বরের সাথে বমি ছিল। 

সেই সঙ্গে অনেকের পাতলা পায়খানাও ছিলো। জ্বর কমার সময় আবার পেটে পানি জমা ও বুক ব্যথার মতো জটিলতা দেখা দিচ্ছে অনেকের।

শুক্রবার সকালে শিশু হাসপাতালে গিয়ে দেখা গেলো তিন মাস থেকে পাঁচ ছয় বছরের অবুঝ শিশুরা লড়ছে ভয়াল ডেঙ্গুর সঙ্গে। আর অভিভাবকদের চোখে মুখে উদ্বেগ-উৎকণ্ঠা। 

তবে শিশু থেকে বয়স্ক। ডেঙ্গুর ধরণ একই। সেখানে ভর্তি সরকারি তিতুমীর কলেজের অনার্স পড়ুয়া হাসানও ডেঙ্গুতে ভুগেছে সপ্তাহখানেক। প্লাটিলেট নেমেছিলো ২১ হাজারে।

চিকিৎসকরা জানালেন, বেশিরভাগ রোগীই সময়মতো হাসপাতালে আসছেন না। সাধারণ জ্বর নাকি ডেঙ্গু এটা বুঝতেই রোগীর অবস্থা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। 

image


রাজধানীর হাসপাতালে এখন দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী আছে। চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা। তবে মাস শেষে ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হওয়ার আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। 

ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীর তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এগুলো হলো মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতাল, বিএসএমএমইউর নতুন হাসপাতাল ইউনিট ও মিরপুরের লালকুঠি হাসপাতাল।

এছাড়া, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এডিস মশা নিধনে নিজেদের বাসা বাড়িতে পরিচ্ছন্নতা বৃদ্ধি, মশার কামড় থেকে বাঁচতে পরামর্শমূলক প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৪০৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

সেই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে ব্যক্তি সচেনতার পাশাপাশি সিটি কর্পোরেশনের আরো কার্যকর পদক্ষেপ চায় স্বাস্থ্য অধিদপ্তর। 

মশা মারতে সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিনিধিদেরকে তাগিদ দেয়া হয়েছে। মশা কমলে ডেঙ্গু রোগী কমে যাবে, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপও কমে যাবে।


একাত্তর/এসি

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারাদেশে তিন মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর