সিত্রাং আতঙ্কের পর সারাদেশে নৌ চলাচল শুরু

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১১:১৮ এএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সারাদেশে বন্ধ থাকা সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ’র একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে এ ঘোষণা দেয় সংস্থাটি। 

সূত্রটি জানায়, দেশের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সঙ্কেত দেওয়ায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সারাদেশে নৌযান চলাচল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমাবার (২৪ অক্টোবর) এক নোটিশে নৌ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। একইসঙ্গে বাতির কলে সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি।  এছাড়া সমুদ্রে যেসব জাহাজ যেখানে অবস্থান করছে, সেখান থেকে না সরতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

আরও পড়ুন: ১১ প্রাণ কেড়ে নিলো ঘূর্ণিঝড় সিত্রাং

মঙ্গলবার মধ্যরাতে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড় সিত্রাং দেশের উপকূলীয় এলাকা অতিক্রম করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়। ভোলার পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয় ঝড়টি। স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী এলাকা দিয়ে এটি আসামের দিকে যাবে বলে জানানো হয়।


একাত্তর/এসি

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৈরী আবহাওয়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলে আপাতত নৌ-পথে চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঘূর্ণিঝড় ‘রিমালʼ -এর কারণে ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর