নৌবাহিনীতে আধুনিক নজরদারি বিমান যুক্ত

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১:৩১ এএম

দেশের সমুদ্রসীমা সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর বিমান শাখায় (নেভাল এভিয়েশন) সংযোজিত হলো আরও দুইটি আধুনিক নজরদারি বিমান (মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট)।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে বিমান দুইটি সংযোজন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন করেন। 

জানা গেছে, এর মধ্য দিয়ে নৌবাহিনীর নেভাল এভিয়েশন  মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট স্কোয়াড্রনে মোট চারটি বিমান অপারেশনাল কার্যক্রম শুরু করলো। 

আধুনিক সেন্সর ও মিশন ইকুইপমেন্ট সম্বলিত নতুন দুইটি ডর্নিয়ার ২২৮ এনজি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ঘণ্টায় সর্বোচ্চ ২২৩ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। নব সংযোজিত বিমান দুইটি প্রায় পাঁচ ঘণ্টা একনাগাড়ে উড্ডয়নের মাধ্যমে আমাদের সম্পূর্ণ এক্সক্লুসিভ ইকনোমিক জোনে সহজেই নজরদারি করতে পারবে।


একাত্তর/জো

আজ ৬ আগস্ট। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী। আজ থেকে ৪২ বছর আগে এই দিনটিতে তিনি দেশবাসীর কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী...
বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি ও খনিজ সম্পদ অনুসন্ধান এবং উত্তোলন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর