সমুদ্রসম্পদ অনুসন্ধান-উত্তোলনে কাজ করছে সরকার: নৌমন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি ও খনিজ সম্পদ অনুসন্ধান এবং উত্তোলন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সিদ্ধান্তের কারণে বিগত সরকার তার সুফল আনতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (২২ জুন) সকালে রাজধানীর খিলখেতে বানৌজায় নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সমুদ্রে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। যা কাজে লাগাতে চায় সরকার। যে যত দ্রুত সেখানে পৌঁছাতে পারবে সে তত লাভবান হবে।

তিনি আরও বলেন, সমুদ্রের তলে গবেষণায় সরকার সব সময় নৌবাহিনীর পাশে থাকবে। 

এসময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, সামুদ্রিক কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে সঠিক ও দ্রুত উপকূলীয় তথ্য সংগ্রহ, বিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা বাড়ছে। তাই দেশের হাইড্রোগ্রাফিক সক্ষমতা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। 

সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, ব্লু ইকোনমির বিকাশ, সামুদ্রিক গবেষণা এবং আধুনিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমসহ দেশের বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন তিনি।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
আগামী দুই মাসের মধ্যে অবৈধভাবে দখল করা সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর