'নিষেধাজ্ঞা নিয়ে সব অভিযোগের জবাব দেয়া হয়েছে'

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৮:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র‍্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তা করার দায়িত্ব সরকারের এবং সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৯ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

র‍্যাবের ডিজি বলেন, র‌্যাব তার নীতিতে অবিচল থাকবে- সংস্থায় কেউ যদি অপরাধ করে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সকল অভিযোগের জবাব দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টি কূটনৈতিক।

সরকার বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন পিপিএম।

নির্বাচন কেন্দ্রিক অস্থিরতার বিষয়ে র‌্যাব ডিজি বলেন, র‌্যাবের স্লোগানই হচ্ছে—বাংলাদেশ আমার অহংকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই বলেছি, র‌্যাব হবে এদেশের মানুষের নিরাপত্তা, আস্থা ও ভালোবাসার প্রতীক। আমরা সেই মনোভাব নিয়ে কাজ করে যাবো। পক্ষান্তরে যারা অপশক্তি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জঙ্গি তাদের জন্য র‌্যাব হবে আতঙ্কের প্রতীক—এই হলো র‌্যাবের মূল মন্ত্র। আমরা চাই, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে। পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে র‌্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জন ও জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে র‍্যাব-৯। ২০০৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠার পর থেকে র‍্যাব-৯ এর যেসকল সদস্য দেশের তরে কাজ করে জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কমনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।

খুরশীদ হোসেন আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকার পাশাপাশি র‍্যাব-৯ সকল দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বন্যায় অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়াসহ নানা সহায়তা করেছে র‍্যাব-৯।

এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, বান্দরবানে অপারেশন চলছে, এখনো শেষ হয়নি। অভিযান পুরোপুরি সফলের পর সবকিছু জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী পাহাড়ে গিয়ে সমবেত হয়ে প্রশিক্ষণ নিচ্ছিল। আমরা শনাক্ত করতে পেরেছি। সেই তথ্যের ভিত্তিতে পাহাড়ে অভিযান চালিয়েছি। অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।


একাত্তর/এআর

আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
র‍্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব পলাশ। র‍্যাব বিলুপ্ত হবে কি না, সেই বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম ও পোশাক পরিবর্তন করা হচ্ছে। সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএ। নতুন নাম ও পোশাকের পাশাপাশি এর কার্যক্রমও শুরু হবে...
র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর