ভোটে পর্যবেক্ষক রাখা, না রাখা ইসির সিদ্ধান্ত: আইনমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৮:৩৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবে কি না, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ জানানো বা পরামর্শ দিয়েছেন কি না- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে তারা উদ্বেগ প্রকাশ বা পরামর্শ দেননি। 

তারা প্রশ্ন করেছেন, নির্বাচন পর্যবেক্ষকের প্রবেশাধিকার আমরা দেবো কি না? আমি স্পষ্টভাবে বলেছি, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পলাতক আসামি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে বিকল্প পথ খুঁজতে কানাডাকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন। তার প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে। 

কানাডায় একটি আইন আছে, যে দেশে মৃত্যুদণ্ড সাজা হিসেবে আছে সেই দেশে মৃত্যুদণ্ড পেতে পারে বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে কানাডা ফেরত দেয় না। 

তিনি আমাকে সেটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন। আমি তারপরও তাকে অনুরোধ করেছি, আইন এবং যেসব রুলস আছে সেগুলো আমরা যদি এক্সামিন করি, কানাডা যাতে তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে সে রকম একটি পন্থা খুঁজে পাব।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, আমি এটাও অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছি, তাকে (নূর চৌধুরী) ওখানে রাখা মানবাধিকার লঙ্ঘন।


অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর