আমরা সব দলের রেফারিগিরি করবো: ইসি আনিছুর

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৮:২৭ পিএম

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেনে, কোনো নির্দিষ্ট এক দলের হয়ে নয়, বরং সব দলের হয়েই রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন। 

রোববার (১৩ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। 

নিজেদের নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিয়ে আনিছুর বলেন, আমরা সব দলের রেফারিগিরি করবো, সব পক্ষকে নিয়ে ভোটের মাঠে থাকব।

এসময় আনিছুর জানান, ২০২৪ সালের জানুয়ারি মাসারে প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আশা, বিএনপিও ভোটে অংশ নেবে। 

দ্বাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের পরিবেশ নিশ্চিতের উপরই ইসি সবচেয়ে বেশি জোর দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দলগুলোকে ভোটে নিয়ে আসা ইসির দায়িত্ব নয়। ভোট করবে তারা, ভোটার আসবে তাদের তাগিদে। পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করাই কমিশনের দায়িত্ব। সবাইকে ভোটে আসার জন্য শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাবো।

আরও পড়ুন: ব্যাংক খাতে আবারও খেলাপি ঋণ বাড়লো

কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, মাঠে না থাকলে নির্বাচনের পরিবেশ নিয়ে তো বলতে পারবেন না। মাঠে থাকলে বলতে পারবেন, পরিবেশ ছিল কি ছিল না?কাজেই মাঠে থাকতে হবে। মাঠে না এসে তো বলতে পারবে না যে পরিবেশ নেই।


একাত্তর/এসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
বাংলাদেশের মোট ভোটারের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর