নতুন ধানের নৈবেদ্যে আজ নবান্ন

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১২:৩৩ পিএম

অগ্রহায়ণের প্রথম দিন আজ। শহরের কোলাহল ছেড়ে আজ গ্রামের দিকে তাকালে নিমেষেই চোখজুড়াবে। নয়নাভিরাম সেই দৃশ্য দেখে তাই হয়তো ছন্দের যাদুকর জীবনানন্দ এই বাংলায় আবারও ফিরে আসার আকুতি করেছিলেন। চেয়েছিলেন, ধানসিঁড়িটির তীরে এই বাংলায় শঙ্খচিল, শালিক অথবা ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে ফিরে আসতে। শুধু জীবন দাসই নন, অগ্রহায়ণের রূপের বন্দনায় মুখর ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথও।

গ্রামীণ জনপদে আজ লক্ষ্য করলে দেখা যাবে- সাতসকালে কাস্তে হাতে কৃষক ছুটেছেন মাঠে বোনা তার স্বপ্ন ঘরে তুলতে, মেঠো পথগুলোতে শিশু-কিশোরদের উল্লাস। আর বহু ত্যাগ তিতিক্ষার প্রতীক বঙ্গললনাদের মুখ এক চিলতে হাসি। কেননা আজ ঘরে নতুন ধান উঠবে, আজ নবান্ন, হিম হেমন্তের দিনে বাঙালির অন্যতম উৎসব আজ।

আজ মেয়ে-জামাই নাইওরে বাপের বাড়ি আসবে, নানা ব্যঞ্জন দিয়ে নতুন চালের ভাত খাওয়া হবে, মসজিদে দেওয়া হবে শিন্নি, করা হবে দোয়া। আর হিন্দুদের ঘরে প্রচলিত আছে মাঙ্গলিক অনুষ্ঠানের। তারা নতুন অন্নের নৈবেদ্য সাজিয়ে পিতৃপুরুষ, দেবতা, কাক প্রভৃতি প্রাণীকে উৎসর্গ এবং আত্মীয়স্বজনকে পরিবেশন করবেন।

image


কৃষিপ্রথা চালু হওয়ার পর থেকে নবান্ন উৎসব পালন হয়ে আসছে। হালে নবান্ন শুধুই কৃষিজীবির উৎসবে পরিণত হয়েছে। একসময় অগ্রহায়ণই ছিল বাংলা বছরের পয়লা মাস। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ নবান্ন উৎসব পালন করেন। 

তবে যুগের আধুনিকতার সঙ্গে নবান্ন অনেকটা আধুনিক হয়েছে। ঢেঁকি থেকে মুখ ফেরানো কৃষক এখন নির্ভর হয়েছে মেশিনে। এখন দেশের বড়ো বড়ো শহরগুলোতে নবান্ন উৎসব বেশ জাঁকজমকভাবেই উদযাপন করা হচ্ছে।

জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে আজ আয়োজন হবে জাতীয় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে ‘নবান্ন উৎসব-১৪২৯'। সকাল থেকে রাত পর্যন্ত চলবে আনন্দ আয়োজন।


একাত্তর/এসি

খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর অধীনে’ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর