নির্বাচন নিয়ে মন্তব্য, জাপানি রাষ্ট্রদূতকে ডেকে বার্তা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৮:২৬ পিএম

বিদেশি কূটনীতিবিদরা ভিয়েনা কনভেনশন মানলে একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করতে পারেন না। জাপানি রাষ্ট্রদূতকে সেটা ‘মনে করিয়ে দিয়েছে’ বাংলাদেশ।

বাংলাদেশের নির্বাচন নিয়ে জাপানি দূত ইতো নাওকির এক মন্তব্য ঘিরে আলোচনার মধ্যে তাকে তলব করার কথাও বুধবার (১৬ নভেম্বর) জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডরকে ডেকেছিলাম। তাকে যা যা বলা দরকার, আমরা বলেছি।’

এর আগে সোমবার (১৪ নভেম্বর) ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন নিয়ে মন্তব্য করেন ইতো নাওকি।

image


আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে আরো এক পুলিশ কর্মকর্তা

সে সময় তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বৈশ্বিক মতামতের একটা গুরুত্ব আছে। জাপান ২০১৮ সালের নির্বাচনের পরপর উদ্বেগ জানিয়েছিল। আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি, যা পৃথিবীর আর কোথাও শুনিনি। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’


একাত্তর/আরএ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের পূর্ণ সমর্থন রয়েছে এবং থাকবে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর জাপানের একটি কোম্পানিও...
চলমান ক্রান্তিকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনে সহায়তা দিতে জাপান প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আইডব্লিউএএমএ কিমিনোরি।
বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা ভিয়েনা কনভেনশন অনুযায়ীই দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার তিনি বলেন, ‘ভিয়েনা কনভেনশন...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সেতুমন্ত্রীর দপ্তের সৌজন্য...
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর