‘ভিয়েনা কনভেনশন অনুযায়ীই কূটনীতিকদের নিরাপত্তা দেয়া হচ্ছে’

আপডেট : ১৬ মে ২০২৩, ০৬:০৪ পিএম

বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা ভিয়েনা কনভেনশন অনুযায়ীই দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার তিনি বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে নিরাপত্তা দেয়ার কথা, তা দেয়া হচ্ছে। চার দেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত নিরাপত্তা গতকাল থেকেই প্রত্যাহার করা হয়েছে।’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা সোমবার প্রত্যাহার করার কথা জানায় সরকার।

মূলত যেসব দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার বাইরে চলাফেরার সময় অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেয়ে থাকতেন, তাদের জন্য পুলিশের পরিবর্তে এখন থেকে আনসার সদস্যরা নিয়োজিত থাকবে।

বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা সুবিধার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যদের নিয়ে একটি চৌকস দল তৈরি করেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তের মধ্যেই এ নিয়ে মন্তব্য করে বসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল।  

সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বাগতিক দেশের। 

পররাষ্ট্র সচিব বলেন, কূটনীতিকদের নিরাপত্তার ঘাটতি দেখতে পাচ্ছিনা। জঙ্গি তৎপরতার কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এখন এ ধরনের কোনো হুমকি নেই।’ 

আরও পড়ুন: ভিয়েনা কনভেনশনেই সব বলা আছে: ওয়াশিংটন

‘বেসিক নিরাপত্তা কখনোই কম্প্রোমাইজ করা হবে না’ বলে মন্তব্য করে মাসুদ বিন মোমেন বলেন, আর তাদের (কূটনীতিকদের) নিরাপত্তার জন্য আনসার বাহিনী থাকবে। 

অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তে দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। 


একাত্তর/আরবি 

আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ বেশ কয়েকটি দেশের...
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংস্কার প্রস্তাবের ওপর গণভোট। এবারের নির্বাচনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো- ভোটের মাঠের নিরাপত্তা ও...
নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে (এজলাসকক্ষে) সোমবার (১৫ ডিসেম্বর) থেকে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী বা অপ্রত্যাশিত কোনো ব্যক্তির প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর