জনগণের করের টাকায় হয়েছে মেট্রোরেল : অর্থমন্ত্রী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০১:৪১ পিএম

জনগণের করের টাকায় মেট্রো রেল হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একে দেশের ‘মহা অর্জন’ বলে অভিহিত করেছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত জাতীয় ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের করের টাকা দিয়ে আমরা আজ একটি মহাক্ষণ উপভোগ করছি। মেট্রো রেল দেশের মহা অর্জন। ’

মুস্তফা কামাল বলেন, 'বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে।

প্রতিবছর ১৪ থেকে ১৫ শতাংশ আমাদের রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার কথা ভেবে আপনারা কর প্রদান করেন। কর দেওয়া কেবল দায়িত্ব নয়, ভালো কাজও বটে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করদাতারা কর কেন দেবেন তাদের কাছে এই প্রশ্নটা সব সময় থাকে। এখন তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। মেগা প্রকল্পগুলো তাদের চোখের সামনে এখন দৃশ্যমান। ’

ভালোবাসার মাধ্যমে করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধ করা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, 'এনবিআর মনে করে কর প্রদানে আইনগত বাধ্যবাধকতা থাকলেও করদাতাদের তাতে বাধ্য করা যাবে না। করদাতারা যেন কর প্রদানে স্বেচ্ছায় উদ্বুদ্ধ হয়, আমরা সেই কাজ করছি। একই সাথে কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। '

অনুষ্ঠানে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, 'কর প্রদান প্রক্রিয়া সহজীকরণের জন্য কর ব্যবস্থাপনা আরো অটোমেটেড করতে হবে।  মধ্যম আয়ের দেশে যেতে হলে করদাতার সংখ্যা অন্তত ১ কোটি ৮০ লাখে উন্নীত করতে হবে। '

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত, ক্রিকেটার সাকিব আল হাসান, সাংবাদিক শাইখ সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।

এনবিআর ২০২১-২২ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করেছে। সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৩ প্রতিষ্ঠান এবং অন্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠান রয়েছে।


একাত্তর/এআর

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে...
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে বর্তমান সরকার মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর