ঘন কুয়াশা থাকবে আরও তিনদিন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১১:২৬ এএম

শৈত্যপ্রবাহের দাপটে কয়েকদিন ধরে শীতে কাঁপছে গোটা দেশ। ১৭টি জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় দেশের বিভিন্ন স্থানের ঘন কুয়াশা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (৮ জানুয়ারি) রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আর সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা আর যশোরে সাত দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবারের (১২ জানুয়ারি) পর ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তখন থেকেই ঘন কুয়াশা কাটবে। সারাদশের নৌ ও সড়ক পথে ৫০০ মিটার পর্যন্ত দৃষ্টিসীমা থাকতে পারে তাই সবাইকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছেন তিনি। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার পাশাপাশি নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়েও বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। 

আরও পড়ুন: ঘন কুয়াশায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

রাজধানীসহ দেশের মানুষ সবাই শীত নিবারণের জন্য একাধিক গরম কাপড় মুড়িয়ে কর্মস্থলের উদ্দেশ্যে ঘরের বাইরে বের হয়েছেন। রোববার সাপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রাজধানীর সড়কগুলোতে সকালেই মানুষের উপস্থিতি ছিল বেশি। স্কুল-কলেজ থেকে শুরু করে অফিস সবই খোলা। ফলে বাইরে বেরিয়ে প্রত্যেকেই ভুগছেন শীতের তীব্রতায়। 

দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে। উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।


একাত্তর/এসজে

সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর