সরকার নতুন কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা করছে না: শাহরিয়ার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১০:০৮ পিএম

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকার নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।  

সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।  

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে বাংলাদেশের মিশনপ্রধানদের কাছে পাঠানো এক নির্দেশনায় ভবিষ্যতে নতুন করে নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কতার কথা বলে হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। 

শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ধারাবাহিক যুক্ততা অব্যাহত আছে। মাঝে কিছু ভুল–বোঝাবুঝি হয়েছে। যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা নিয়ে আমরা কাজ করছি। এ কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে হয়তো কারও কারও আগ্রহ বেশি। বাড়তি আগ্রহের কারণে পানি ঘোলা করে মাছ শিকারের উদ্যোগ নিয়েছিল বিএনপি-জামায়াত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারা আশা করছিল, ৯-১০ ডিসেম্বর আরেকটি নিষেধাজ্ঞা আসবে। ওই তারিখে তারা একটি জনসভা ডেকেছিল। তারা যে কতটা লবিস্ট ও প্রোপাগান্ডা মেশিনের ওপর নির্ভরশীল, এটাই তার প্রমাণ। কোথাও রাজনীতি করতে হলে জনগণের সমর্থন নিয়ে আসতে হবে, বিদেশি কারও সমর্থন দিয়ে বাংলাদেশে রাজনীতি হয়নি, কোনো দিন হবেও না। 


একাত্তর/এআর

সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
এক সপ্তাহের মধ্যে ফুয়েল কার্ড প্রাথমিকভাবে চালু হতে পারে। মূলত জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পাচার রোধে এই ‘ফুয়েল কার্ড’ বা ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর