চট্টগ্রামে ওয়ার সিমেট্রি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫৭ পিএম

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার (১৭ জানুয়ারি) তার চট্টগ্রাম সফর চলাকালে সেখানকার কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন। সফররত ভারতীয় কোস্টগার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীরের কমান্ডিং অফিসাররা তার সঙ্গে ছিলেন।

image

এই কবরস্থানে মূলত প্রায় ৪০০টি কবর ছিল। আসামের লুসাই পাহাড় ও অন্যান্য কবরস্থান থেকে পরবর্তী সময়ে কবর স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩১টি কমনওয়েলথ সমাধি রয়েছে, যার মধ্যে ১৭টি অজ্ঞাতপরিচয়। এই কবরস্থানে চিটাগাং মেমোরিয়ালও রয়েছে, যা ভারতীয় সীমেনস হোস্টেল বোম্বেতে অবস্থিত বোম্বে ১৯৩৯-১৯৪৫ ওয়ার মেমোরিয়ালের সঙ্গে সম্মিলিতভাবে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর ৪০০ জনেরও বেশি নাবিক ও প্রাক্তন ভারতীয় মার্চেন্ট নেভির প্রায় ছয় হাজার নাবিককে স্মরণ করে যারা যুদ্ধের বছরগুলোতে সমুদ্রে নিখোঁজ হন।

image


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর