মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলেট ঢাকা সফরকালে রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বয় এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদার নিয়ে আলোচনা করবেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছবেন। খবর বাসসের।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিস জানায়, বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠককালে শোলেট আন্তর্জাতিক ফোরামে ঢাকা-ওয়াশিংটন সহযোগিতা জোরদারের ব্যাপারেও আলোচনা করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাউন্সিলর শোলেট একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
প্রতিনিধি ওই মার্কিন দলের অন্যান্য সদস্যরা হলেন- কাউন্সিলর অব দ্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ক্লিনটন হোয়াইট, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এলিজাবেথ হোর্স্ট ও অ্যাম্বাসেডর এট-লার্জ ফর গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বেথ ভ্যান স্কাক।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শোলেট এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করবেন।
বুধবার সন্ধ্যায় শোলেট পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
একাত্তর/আরএ
