এনআইডি ছাড়া কেনা যাবে না ট্রেনের টিকেট

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৯ পিএম

পহেলা মার্চ থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকেট কেনা যাবে না। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের টিকেট কিনতে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হবে। বিদেশি নাগরিকদের ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট দেখিয়ে টিকেট নিতে হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানান। 

নূরুল ইসলাম সুজন বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকেটিং ব্যবস্থা, টিকেট চেকিং ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকেট অনলাইনে ফেরতের ব্যবস্থা চালু করা হচ্ছে। আগামী ১ মার্চ থেকে এই তিন সেবা চালু হবে। 

রেলমন্ত্রী বলেন, রেলওয়ের যাত্রী সাধারণের সেবা বৃদ্ধির লক্ষ্যে 'টিকেট যার, ভ্রমণ তার' শীর্ষক স্লোগানকে সামনে রেখে এবং বাংলাদেশ সরকারের লক্ষ্য অনুযায়ী 'স্মার্ট বাংলাদেশ' গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে রেলওয়ে টিকেটিং ব্যবস্থায় এই পরিবর্তন এনেছে।


একাত্তর/এআর

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখসহ বিভিন্ন তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এর ফলে অনলাইনে যাচাইযোগ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি)  বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থানায় আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।  
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর