কার আবেদন কোথায়? এনআইডি সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি ক্যাটাগরির সংশোধন কার্যক্রম প্রধান কার্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলামের সই করা ওই আদেশে জানানো হয়, আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘ঘ’ ক্যাটাগরি ব্যতীত অন্য ছয়টি ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ইসি জানিয়েছে, এখন থেকে এই ক্যাটাগরিগুলোর আবেদন নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। নতুন নিয়ম অনুযায়ী:

‘ক’ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

‘খ’ ক্যাটাগরির আবেদনগুলো অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা সংশোধনী সম্পন্ন করবেন।

‘গ’ এই ক্যাটাগরির সংশোধনীগুলো নিষ্পত্তি করতে পারবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

‘ক’ ক্যাটাগরি: অপেক্ষাকৃত সহজ সংশোধন। যেমন—মূল নাম ঠিক রেখে আংশিক বানান পরিবর্তন, পিতা-মাতার নামের পদবি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা, পেশা বা ঠিকানা (গ্রাম, পোস্ট অফিস) পরিবর্তন।

‘খ’ ক্যাটাগরি: মধ্যম মাত্রার সংশোধন।

‘গ’ ক্যাটাগরি: তুলনামূলক জটিল তথ্য সংশোধন।

‘ঘ’ ক্যাটাগরি: জন্মতারিখ বা জন্মতারিখসহ অন্য অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যেসব আবেদন অনলাইনে করা সম্ভব, সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কাগজের কপি (হার্ডকপি) গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

একাত্তর/এসি
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর