অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদের ১৪ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১২ পিএম

পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে সাত জন অতিরিক্ত আইজিপি ও সাত জন ডিআইজি। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নূর-এ-মাহবুবা জয়ার সই করা এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। 

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত হুমায়ুন কবির ও জামিল আহমদকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের আইজিপি পদে পদোন্নতি পাওয়া ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ টেলিকমে, ডিএমপির অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মীর রেজাউল আলমকে রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়া রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান ও হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে বদলি করে এন্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। আর সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মিজান শফিউর রহমান।

এছাড়াও পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট (উপ-পুলিশ মহাপরিদর্শক) আশরাফুজ্জামানকে ডিএমপিতে, পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান ভুইয়াকে রেলওয়ে পুলিশে, সিলেট মহানগরীর পুলিশ কমিশনার নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট, রেলওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে পুলিশ অধিদপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক ইলিয়াছ শরীফকে সিলেট মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


একাত্তর/এআর

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর