রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে চার মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪২ এএম

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের অব্যাহত সহযোগিতার অংশ হিসাবে জরুরি সুরক্ষা এবং মানবিক সহায়তায় জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে সাড়ে চার মিলিয়ন মার্কিন ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ নিজ নিজ সংস্থার পক্ষে এ সংক্রান্ত নতুন অংশিদারিত্ব চুক্তিতে সই করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের এই অনুদান কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশীদের জীবনরক্ষাকারী সেবা জোরদার করবে।

এ ব্যাপারে জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘আমরা রোহিঙ্গা শরণার্থীদের একটি স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে আমরা ইউএনএইচসিআর ও অন্যান্য মানবিক অংশীদারদের সহযোগিতা করে যাব।’

তিনি এই বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তচ্যুত শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোর ভূমিকার ভূয়সী প্রশংসা করে রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় বাংলাদেশী লোকদের জন্য অব্যাহত সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: আর দাদাগিরি করে ক্ষমতায় আসার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে স্যানিটেশন ও হাইজিন পণ্যের প্রবেশাধিকার এবং স্বাস্থ্য সেবায় অব্যাহতভাবে ওয়াশ ফ্যাসিলিটিজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হবে। 

ভাসানচরে জাপানের এই অনুদান দিয়ে ইউএনএইচআরসি রোহিঙ্গাদের শিক্ষা ও জীবিকা নির্বাহ কার্যক্রম বাড়াতে পারবে।


একাত্তর/এসজে

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর