চার বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২২ এএম

পদ্মা বহুমুখী সেতুর কারণে বদলে যেতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর চালচিত্র। মূল সড়কের পাশাপাশি তৈরি হচ্ছে আঞ্চলিক সড়ক ও সেতু। ফলে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠেছে খাল-বিলের জেলাগুলোতেও। 

এমন পরিস্থিতিতে চার বছর পর শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরমধ্যে আছে ৪৪টি নবনির্মিত প্রকল্পের উদ্বোধন ও পাঁচ প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি স্থাপন।

পঁচাত্তর পরবর্তী ২৯ বছর শাসক গোষ্ঠীর বৈষম্যের শিকার হয় দেশের দক্ষিণাঞ্চল। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধুর এলাকা বলে গোপালগঞ্জ জেলায় উন্নয়নের কোন কাজ হয়নি। সেই জেলা এক দশকে অনেকটাই বদলে গেছে। উন্নয়নের এ ধারা ত্বরান্বিত হয়েছে পদ্মা সেতু চালুর পর। 

দিন বদলের এই রং অনেকটাই উজ্জ্বল বঙ্গবন্ধুর নিজ জেলা গোপালগঞ্জে। খাল-বিল অধ্যুষিত এ অঞ্চলে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সব সড়ক আর সেতু। গোটা জেলাতেই ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং আরও প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। 

দীর্ঘ চার বছর পর আওয়ামী লীগের সভাপতি আসছেন নিজ নির্বাচনী এলাকার কোটালিপাড়ায়। সেখানে তালিমপুর তেলিহাটি হাই স্কুল মাঠের জনসভায় শনিবার ভাষণ দেবেন তিনি। পরে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এরিমধ্যে তালিমপুর তালিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত জনসভাস্থল। আয়োজকরা বলছেন, বিপুল মানুষের সমাগম ঘটবে প্রধানমন্ত্রীর জনসভায়। তার সফর উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এলাকায় বইছে উৎসবের আমেজ আর সাজ সাজ রব। 

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ চার বছর পর প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় যাচ্ছেন। যে কারণে তার নির্বাচনী এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার অপেক্ষা লাখো জনতার।

আরও পড়ুন: হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠেছে: প্রধানমন্ত্রী

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস বলেন, কোটালীপাড়ার জনসভা স্মরণকালের সেরা জনসভা হবে। জনসভা ছাড়িয়ে আরও কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাবে জনতার ঢল। জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গত জাতীয় নির্বাচনের আগে জনসভায় অংশ নিতে কোটালিপাড়া আসেন শেখ হাসিনা। 


একাত্তর/এসজে

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর