রমজান উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৭:০৬ পিএম

রমজান উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ভর্তুকি মূল্যে পাঁচ পণ্য- চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় সংলগ্ন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফ্যামেলি কার্ডধারী এক কোটি পরিবার টিসিবির ডিলারদের দোকান ও স্থায়ী স্থাপনা থেকে এ পণ্য কিনতে পারবেন। 

বুধবার (৮ মার্চ) টিসিবির পক্ষ থেকে সংস্থাটির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন কার্ডধারী ৬০ টাকা দরে এক কেজি চিনি, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা ও ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন। তবে খেজুর শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশনে বিক্রি হবে।

জানতে চাইলে টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশব্যপী ১ কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে বৃহস্পতিবার থেকে পাঁচ পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হবে। পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ রাখা আছে। ডিলাররা নিয়ম মেনে পণ্য বিক্রি করবে। কোনো ধরনের সমস্যা হবে না।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, পণ্যের দাম এখন অনেক বেড়েছে। সব শেণির মানুষের এখন বাজারে পণ্য কিনতে কষ্ট হচ্ছে। রোজায় এ কষ্ট আরও বাড়বে বলে মনে হচ্ছে। টিসিবি রমজান মাস উপলক্ষ্যে ১ কোটি পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে; যা একটি ভালো উদ্যোগ। এতে বাজারে পণ্যমূল্য কিছুটা হলেও কমবে। তবে আগে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি হতো, সেখানে সব শ্রেণি-পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার সুযোগ পেতেন। তাই কার্ডধারীসহ ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করলে সব শ্রেণির মানুষের উপকার হবে।


একাত্তর/এআর

রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। 
দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
পবিত্র রমজান উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় (ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর) পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব...
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর