সরকার ফড়িয়াদের কাছ থেকে ধান সংগ্রহ করবে না: খাদ্যমন্ত্রী

আপডেট : ১৫ জুন ২০২১, ১০:৫৯ এএম

প্রকৃত কৃষকের ধান কেনাই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, সরকার ফড়িয়াদের কাছ থেকে ধান সংগ্রহ করবে না। 

সোমবার (১৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে ‌‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১' এর রাজশাহী ও রংপুর বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায়  যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া কেউ যাতে খাদ্য মজুদ না করে এবং মিলাররা যাতে নির্ধারিত সময়ে চুক্তি মোতাবেক চাল সরবরাহ করেন তা নিশ্চিত করতে খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ৩০ জুনের মধ্যেই সংগ্রহ লক্ষ্য ৭৫ শতাংশ অর্জন করতে হবে। বোরো সংগ্রহ ব্যর্থতায় কোনো অজুহাত চলবে না। যারা ইতোমধ্যে সংগ্রহ অভিযানে লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে তাদের নতুন করে বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে যাদের অগ্রগতি সন্তোষজনক নয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসকের নেতৃত্বে বাজার মনিটরিং হয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন বলেন, চালের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সে লক্ষ্যে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে বাজার ও মিলগেট মনিটরিং কাজে খাদ্য কর্মকর্তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

তিনি বলেন, মনে রাখতে হবে খাদ্য অধিদপ্তর ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। যে কোনো দুর্যোগে এ সংগ্রহ করা খাদ্য শষ্যই মূল ভূমিকা রাখে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সে দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে চলমান রোরো সংগ্রহ অভিযানকে সফল করার আহবান জানান তিনি।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।  


একাত্তর/এআর

দেশের বাজারে মিনিকেট নামে কোনো ধান বা চাল নেই বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, চালে বস্তায় কেউ মিনিকেট নাম লিখলে তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে পাঁচ...
সরকারি মজুদ গড়তে এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোজার মাস উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শিগগিরই চালের বস্তার গায়ে উৎপাদনের সময় এবং সর্বোচ্চ দর লিখে রাখার বাধ্যবাধকতা জারি করতে যাচ্ছে সরকার। এজন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আউস-আমন ও বোরো ধানের জাত ও নমুনাসহ সর্বোচ্চ যৌক্তিক দর মন্ত্রণালয়কে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর