ট্রেনের টিকেট কিনতে সহযাত্রীর নামও বাধ্যতামূলক

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৭:৩৯ পিএম

একটি নিবন্ধন দিয়ে একাধিক ট্রেনের টিকেট কিনতে সহযাত্রীর নাম ও জাতীয় পরিচয়পত্র দিতে হবে। অর্থাৎ, এখন থেকে যারা অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক রেল টিকিট কিনবেন, নিজের সহযাত্রীর নাম তাদের অবশ্যই উল্লেখ করতে হবে।

শনিবার সকাল পৌনে নয়টার দিকে রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ এসব তথ্য জানান। তিনি বলেন, রেলওয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী টিকিটে সহযাত্রীর নাম থাকতে হবে। এনআইডি ও ছবি যুক্ত হবে কি-না প্রশ্ন করা হলে সন্দ্বীপ জানান, এখনও রেলওয়ে এমন নির্দেশনা দেয়নি। বলা হলে যুক্ত করা হবে।

বিষয়টি নিয়ে সহজ ভিনসেন জেভির ফেসবুক পোস্টে বলা হয়েছে, সাত এপ্রিলের পর থেকে টিকেট কেনার প্রক্রিয়াটি শেষ করতে সহযাত্রীদের নাম বাধ্যতামূলক করা হয়েছে। আর ভ্রমণের সময় সব যাত্রীদের অবশ্যই তাদের এনআইডি/ফটো আইডি সঙ্গে রাখতে হবে।

পরে বিষয়টি নিশ্চিত হতে ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সিট সিলেক্ট করার পরের স্টেজে গিয়ে প্যাসেঞ্জার একের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট দিয়ে সিলেক্ট করা হয়েছে, তার নাম বসানো আছে। প্যাসেঞ্জার ২-৩-৪ এর জায়গায় স্টার মার্ক করা একটি করে নামের জায়গা খালি রাখা হয়েছে। সেখানে নাম না লেখা পর্যন্ত ‘প্রসিড’ অপশনটি আসবে না। অর্থাৎ আপনি আপনার টিকেটগুলো কেনার কাজটি শেষ করতে পারবেন না।

ওই ফেসবুক পেজে আরেক পোস্টে বলা হয়েছে, অনলাইন রিফান্ড শুধুমাত্র ই-টিকিট ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপ থেকে কেনা টিকিটের জন্য প্রযোজ্য। আপনার ক্রয়ের হিস্ট্রিতে থাকা পছন্দমতো টিকিটের জন্য রিফান্ড বোতামে ক্লিক করলে বিষয়টি নিশ্চিত করার জন্য আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি সাবমিট করা হলে টিকিট ফেরত প্রক্রিয়া শুরু হবে। রিফান্ডের টাকা কিছু দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন: সংবাদ নিয়ে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে যাবার পরামর্শ

আরও বলা হয়, মনে রাখবেন একবার ওটিপি নিশ্চিতকরণ পাঠানো হলে, নির্বাচিত পিএনআর’র জন্য বুক করা আসনগুলো ছেড়ে দেওয়া হবে। যাত্রা তারিখের আগে কাউন্টার থেকে আপনার অনলাইন টিকিট প্রিন্ট করা হলে, তা অনলাইন রিফান্ড সিস্টেম থেকে ফেরত পাওয়ার যোগ্য হবে না। এটি শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকে ফেরতের জন্য যোগ্য হবে।

২২ মার্চ এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, একজন যাত্রী ঈদের অগ্রিম টিকেট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতিক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকেট ক্রয় করতে পারবেন। একজন নিবন্ধন করা যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।


একাত্তর/আরবিএস  

বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারের সাথে ঋণচুক্তি সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর