ঈদে ১২ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৮:২০ পিএম

ঈদের আগে ও পরে ১২ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, ঈদের আগে পাঁচদিন এবং পরে সাতদিন ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরাত্বারোপ করেন। তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কীভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে।

গাজীপুর প্রথম অগ্রাধিকার উল্লেখ করে তিনি বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচলযোগ্য থাকে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এছাড়াও আসন্ন ঈদুল ফিতরে দেশের সকল মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে গত বছরের মতো এবারও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। 

আরও পড়ুন: ঈদে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঢাকায় একশ বৈদ্যুতিক বাস চলবে। সভায় মন্ত্রী যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনেরও আহ্বান জানান।


একাত্তর/জো 

সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু,  রেল এবং নৌপরিবহন...
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর