বিদেশী পর্যটকদের হেনস্তায় ব্যাবস্থা নেবে টুরিস্ট পুলিশ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০১:৩১ পিএম

বিদেশী নাগরিকদের হেনস্তা করলে ব্যাবস্থা নেবে বাংলাদেশ পুলিশ বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া উইং) নাদিয়া ফারজানা। শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম 'চাইল্ড মেসেজ' বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন শুনো আমাদের কথা'য় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। 

জানা গেছে, আজ সকাল ১১ টায় অনলাইন ভার্চুয়ালী এই আয়োজনে আরও অংশ নিয়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাবিলা। আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা নেটওয়ার্ক বাংলাদেশের প্রধান অনলাইন প্রতিবেদক ফয়সাল মাহমুদ। 

বিশ্বজয়ী শিশু হাফেজ 'তাকরিম' তেলওয়াত মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। 

আয়োজনে এক শিশু জানতে চান, কয়টি স্থানে টুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করে দেশী-বিদেশী পর্যটকদের নিরাপত্তা স্বার্থে? 

জবাবে টুরিস্ট পুলিশের মুখপাত্র নাদিয়া বলেন, দেশের ১০৪ টি পর্যটন স্পটে নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করে যাচ্ছেন তারা। 

আরেক শিশু কুড়িগ্রাম থেকে জানতে চান, অনেক আফ্রিকান সহ বিদেশীরা ভিসা নিয়ে ফিরছে না বলে একাধিক মিডিয়ায় খবর প্রচারিত হয়েছে, তাদের নিজ নিজ দেশে ফেরাতে কি উদ্যোগ নিয়েছে টুরিস্ট পুলিশ? 

জবাবে টুরিস্ট পুলিশের মুখপাত্র নাদিয়া বলেন, বিষয়টি নিয়ে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ কাজ করে যাচ্ছে। 

আয়োজনে অংশ নিয়ে জনপ্রিয় অভিনেতা কাবিলা বলেন, শিশুদের জন্য ভালো ভালো নাটক তথ্যচিত্র নির্মান করতে চান তিনি। এই ব্যাপারে সরকার সহ সবার সহায়তা চান তিনি।


একাত্তর/এআর


শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধের আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর