সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১২:৫৫ পিএম

শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হয়েছে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেওয়া হয় ডা. জাফরুল্লাহর মরদেহ। সেখানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

পরে জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রেই তার মরদেহ দাফন করা হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে ও একনজর দেখতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

ডা. জাফরুল্লাহকে শ্রদ্ধা জানাতে পাশের এলাকা থেকে ছুটে এসেছেন শরিফ হোসেন নামে এক যুবক। তিনি বলেন, আমি শৈশব থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চিনি। প্রায় দেড় দশক আগে দেখেছি তার শার্টের বোতাম ছেঁড়া। জীবনে অনেক মানুষ দেখেছি। তবে ওনার মতো দেখিনি। সবাই বলেন, এ ব্যক্তির জন্য ১ টাকা করে প্যারাসিটামল খাচ্ছি। অন্যথায় একটির দাম হতো ২০ টাকা।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১।


একাত্তর/আরবি

কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও তা পেতে ব্যর্থ হয়েছে কলকাতার গোয়েন্দারা। 
কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে এবার আটঘাট বেঁধে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার একটি ফ্ল্যাটে খুন করার পর মরদেহ টুকরো টুকরো করে ব্যাগভর্তি করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
রহস্যজনক ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের পুরো মরদেহ পাওয়ার আশা নেই বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর