রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পিএম

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।  

সোমবার মো. সাহাবুদ্দিনের কাছে শি জিনপিং অভিনন্দনবার্তাটি পাঠান। অভিনন্দনবার্তাটি ঢাকার চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অভিনন্দনবার্তায় শি বলেছেন, চীন ও বাংলাদেশ ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু’দেশ পরস্পরকে সম্মান ও সমান মর্যাদা দিয়ে আসছে। পরস্পরের কেন্দ্রীয় স্বার্থের সঙ্গে জড়িত ব্যাপারে একে অপরকে সমর্থন দিয়ে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে দুই দেশ।

তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে গুরুত্ব দেই আমি এবং রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে দু’দেশের মৈত্রী বজায় রেখে একসঙ্গে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের উচ্চমানের নির্মাণ করবো।

চীন-বাংলাদেশের কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নেবো এবং দু'দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবো বলেও মন্তব্য করেন শি। 

আরও পড়ুন: আবদুল হামিদের রাজসিক বিদায়, গণতান্ত্রিক ব্যবস্থায় দৃষ্টান্ত

এর আগে সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিনকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় নতুন রাষ্ট্রপতির পাশেই ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ।


একাত্তর/আরবিএস  

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর