একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিতে আইএএসজির প্রস্তাব

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৮:৩৮ পিএম

মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে বাঙালির ওপর চালানো পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস গণহত্যাকে স্বীকৃতি দিতে একটি প্রস্তাব গ্রহণ করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএএসজি)। 

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি প্রস্তাব গ্রহণ করেছে আইএএসজি। প্রস্তাবের শিরোনাম ‘রেজ্যুলেশন টু ডিক্লেয়ার দ্য ক্রাইমস কমিটেড ডিউরিং ১৯৭১ বাংলাদেশ লিবারেশন ওয়ার অ্যাস জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউমিনিটি অ্যান্ড ওয়ার ক্রাইমস’।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথে আইএএসজির এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। মহান মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। সরকার এ প্রচেষ্টা নিরলসভাবে অব্যাহত রাখতে বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএএসজি একটি বৈশ্বিক সংগঠন। সংস্থাটি বিশ্বজুড়ে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ধরন, পেছনের কারণ, এর পরিণতিসহ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে গবেষণা করে। এ ছাড়া গণহত্যা প্রতিরোধে নীতিগত অধ্যয়ন এগিয়ে নেওয়া সংস্থাটির অন্যতম কাজ।

বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য আইএএসজিতে এখন পর্যন্ত কয়েকটি আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দুই বছর পরপর সংস্থাটি সম্মেলন করে। ‘জেনোসাইড স্টাডিজ অ্যান্ড প্রিভেনশন’ নামে জার্নাল প্রকাশ করে বৈশ্বিক এ সংস্থাটি।


একাত্তর/এআর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর