টোকিওতে দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটালেন শেখ হাসিনা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০:১৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানে তার চারদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার দ্বিতীয় দিনে একটি ব্যস্ত দিন পার করেছেন। তিনি বেশ কয়েকটি বৈঠকের মাধ্যমে দিনটি অতিবাহিত করেছেন- যার মধ্যে রয়েছে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের সম্রাট নারুহিতোর সাথে সাক্ষাৎ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে তার কার্যালয়ে বৈঠক। সেখানে তিনি সমঝোতা স্মারক বিনিময় প্রত্যক্ষ করেন এবং পরে একটি যৌথ বিবৃতি দেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, বাংলাদেশ-জাপান কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান, জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর চেয়ারম্যান, বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি লীগের সভাপতি আকাসাকা প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন। জাপান সফরকালে প্রধানমন্ত্রী এই প্যালেসেই অবস্থান করছেন। খবর বাসস।

দ্বিপাক্ষিক আলোচনায় নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং চলমান কোভিড-১৯ মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ উভয় দেশ সংকট কাটিয়ে উঠতে বর্ধিত সহযোগিতা নিয়েও আলোচনা করেছে।

এর আগে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে জাপানি সমকক্ষ ফুমিও কিশিদা শেখ হাসিনাকে স্বাগত জানান ও তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেন। জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রবেশ হলে গার্ড অব অনারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন করেন।

এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শেখ হাসিনা সেখানে জাপানি প্রধানমন্ত্রীর বাসভবনের লার্জ হলে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কর্তৃক তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দিয়ে সফরের দ্বিতীয় দিন শেষ করেছেন।

শেখ হাসিনা কোভিড মহামারী শুরুর আগে ২০১৯ সালে শেষবার সফর করার পর তিন বছর পর এই জাপান সফর করছেন। এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল সকালে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন। জাপানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং তাঁকে স্ট্যাটিক গার্ড অব অনারও প্রদান করা হয়।


একাত্তর/এআর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর