ঢাকাসহ বিভিন্ন জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির সম্ভাবনা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৭:১০ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাত ৮টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, 'আজ ২৯ শে এপ্রিল, ২০২৩ শনিবার দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।'

বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব জেলায় সেগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ ও গাজীপুর।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেইসাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবান ও ফেনীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা নিকলি ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।


একাত্তর/আরবিএস   

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (৮ জুলাই) দুপুর দুইটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের...
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর