শেখ হাসিনাকে প্রশংসায় ভাসালেন ম্যালপাস

আপডেট : ০৩ মে ২০২৩, ০৭:১১ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি মার্সি টেমবন। সে সঙ্গে স্বাধীনতার পর বাংলাদেশের উন্নতিকে অন্যান্য দেশের জন্য অনুকরণীয় বলেও ব্যাপক প্রশংসা করেছেন তারা। বাংলাদেশের সার্বিক উন্নয়নকেও অনুকরণীয় বলে উল্লেখ করেন তারা।

মঙ্গলবার বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ম্যালপাস এক টুইটে শেখ হাসিনার সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেছেন, প্রধানমন্ত্রী হাসিনা ও বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০তম বার্ষিকী উদযাপন করতে পেরে আনন্দিত। দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের উদ্ভাবনী পদ্ধতি থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে।

এরপরের টুইটে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ উপভোগ করার বিষয়টি উল্লেখ করে ডেভিড ম্যালপাস লেখেন, ৫০ বছরের অংশীদারত্ব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে মধ্যাহ্নভোজ ও শুভ বৈঠক। টুইটে বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলার ঋণ দেয়ার বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিটিও সংযুক্ত করেছেন তিনি। গত বছর বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ এবং দুর্যোগ প্রস্তুতির জন্য ২.২৫ বিলিয়ন ডলার প্রদান করেছে বলেও উল্লেখ করেছেন ডেভিড ম্যালপাস।

অন্যদিকে, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট সেক্রেটারি মার্সি টেমবন নিজের টুইট বার্তায় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও প্রধানমন্ত্রীর সাফল্যের গল্প উল্লেখ করে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি টুইট করেছেন।

নিজের টুইট বার্তায় টেমবন লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগস্টের উপস্থিতিতে বিশ্বব্যাংক গ্রুপ এবং বাংলাদেশের মধ্যে একটি প্রভাবশালী অংশীদারত্বের ৫০ বছর উদযাপন। বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বের অন্যতম সেরা উন্নয়নমূলক দেশ হিসেবে সাফল্যের গল্প তৈরি করেছে। দেশটির অনেক ভালো উদাহরণ রয়েছে, যা ব্যাপকভাবে অনুকরণ করা যেতে পারে।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর