সুদান থেকে প্রথম দফায় ফিরছেন ১৩৫ প্রবাসী

আপডেট : ০৭ মে ২০২৩, ০৫:৩৬ পিএম

সুদান থেকে বিমানে করে প্রথম দফায় ১৩৫ জন প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবের জেদ্দায় নেয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে বাংলাদেশে আনা হবে। 

রোববারই পোর্ট সুদান থেকে সৌদি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে বাংলাদেশিদের জেদ্দায় নেয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। 

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। দুই সপ্তাহের ভয়াবহ এ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচশোর বেশি মানুষ। এদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী এবং মিশরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা রয়েছেন।

প্রাণঘাতী সংঘাতের শুরু থেকেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার। 

সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন; যাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন।


একাত্তর/আরবি 


বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক ওআইসি নির্বাহী কমিটির বিশেষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শন্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহিদ ৬ বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর