মোখার কেন্দ্রে গতি ৮৮ কিলো, এগোচ্ছে পশ্চিমবঙ্গের দিকে

আপডেট : ১১ মে ২০২৩, ১১:৪৯ এএম

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হওয়ার পর এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ওঠানামা করছে ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত। এর প্রভাবে সাগর বিক্ষুদ্ধ হয়ে উঠেছে।

ঘূর্ণিঝড়টির গতিপথ এখন পর্যন্ত ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আগামীকাল সকালে বাংলাদেশ মিয়ানমারের দিকে বাঁক নেবে মোখা।

সকল সমুদ্রবন্দরে এক নম্বর সংকেত নামিয়ে তোলা হয়েছে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত। সাগরে চলমান সমস্ত নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এই তথ্য জানিয়েছেন। 

বজলুর রশিদ জানান, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। 

এটি বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২২৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো ঘণীভূত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আরও জানান, ১৩ তারিখের পর থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে, ফলে তখন দেশের তাপমাত্রা কমবে। 

তিনি আরও জানান, ১৪ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে উপকূল অতিক্রম করবে মোখা। কিন্তু ল্যান্ডফলের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। এখন ঝড়ের সামনের দিকে এগিয়ে আসার গতি প্রতি ঘন্টায় আট কিলোমিটার যা রাতে ছিলো ১৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের এই গতি বাড়তেও পারে, তাই ল্যান্ডফলের সময়টা এখন নিশ্চিত করা যাচ্ছে না। 

তবে ১৪ তারিখের ভেতর তা উপকূল অতিক্রম করে যাবে তা মোটামুটি নিশ্চিত বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। 


একাত্তর/এআর

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী ৫ জুলাই থেকে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
নেপালের ভোটে কোশী ও ত্রিশূলি নদীতে সৃষ্টি হওয়া বিধ্বংসী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। একই সাথে এখন পর্যন্ত প্রায় ৪,২৪৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিশ্চিত...
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর