প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ১১ মে ২০২৩, ১০:৫১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে পৌঁছে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি।

বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

১২ থেকে ১৩ মে বাংলাদেশে আয়োজিত ‘৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন ২০২৩’-এ যোগ দিতে বাংলাদেশে এসেছেন জয়শঙ্কর।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মরিশাস প্রেসিডেন্টের শ্রদ্ধা

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দু’দিনের ভারত মহাসাগরীয় সম্মেলন শুরু হবে।

সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালেই ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপন।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর