মহাবিপদ সংকেতের আওতায় এখন ১২ জেলা

আপডেট : ১৩ মে ২০২৩, ১১:১৯ পিএম

সকালে সাত জেলা থাকলেও অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের কাছে এগিয়ে আসায় মহাবিপদ সংকেতের আওতায় আনা হয়েছে দেশের ১২ জেলাকে। 

শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে উঁচু জলোচ্ছ্বাসের হয়ে এসব জেলার চর ও নিচু অঞ্চল প্লাবিত হয়ে যেতে পারে আবহাওয়া অফিস থেকে সতর্ক করা হয়েছে। 

জলোচ্ছ্বাস ছাড়াও অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে পাহাড় ধস হতে পারে।  

মহাবিপদ সংকেতের আওতায় থাকা ১২ জেলার মধ্যে রয়েছে- কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা।

আবহাওয়া অফিস থেকে থেকে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা – এই পাঁচ জেলাকে মহাবিপদ সংকেতের আওতায় রাখা হয়েছিল। 

শনিবার দুপুরে ঘূর্ণিঝড়ের বিশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা এবং এর কাছাকাছি দ্বীপ ও চরগুলোকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। 

আর বাকি ১১ জেলার কাছাকাছি দ্বীপ ও চরগুলোকে ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে। 

চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবং কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। 

বাকি ১০ জেলায় এবং কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড়ের সামনের অংশের প্রভাবে শনিবার সন্ধ্যা থেকেই চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ঝড়, বৃষ্টি শুরু হয়ে যাবে। রোববার ভোর থেকে সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে মোখা।

শনিবার দুপুর ১২টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা ঘূর্ণন গতি রয়েছে ১৭০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

ভোরে এই ঘূর্ণন গতি ছিল ১৬০ কিলোমিটার, যা ১৭৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। 

আরও পড়ুন: ‘প্রচণ্ড’ শক্তি নিয়ে ধেয়ে আসছে মোখা

বৈশ্বিক আবহাওয়ার পূর্বাভাস দেয়া আ্যকু ওয়েদার বলছে, ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রে বাতাসের একটানা ঘূর্ণন গতি রয়েছে ২১৫ কিলোমিটার। দমকা ও ঝড়ো হাওয়াসহ ২৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। 

আর শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি প্রতি ঘন্টায় ১৯ কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।  


একাত্তর/আরবি 

প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ বাংলাদেশের উপকূলে আসছে না। এরিমধ্যে এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগটি ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে শুরু করেছে বলে খবর দিচ্ছে ভারতের গণমাধ্যমগুলো।
ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাগেরহাটের মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খেপুপাড়া উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’।
ঘূর্ণিঝড় ‘রিমাল’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে চলছে প্রস্তুতি। সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ঝড় মোকাবিলায় কাজ করবে কোস্টগার্ড, নৌবাহিনী, রেডক্রিসেন্টসহ...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর