অবহেলা-নির্যাতন নয়, মাকে ভালোবাসতে হবে: স্পিকার

আপডেট : ১৪ মে ২০২৩, ০৯:৪৪ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মা সন্তানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শাশ্বতকাল থেকেই সন্তানের সফল ও পরিপূর্ণ জীবন গঠনে মায়েদের প্রভাব অনস্বীকার্য। তাই মায়েদের কাজের যথাযথ মূল্যায়ন করতে হবে। মায়ের প্রতি নয় অবহেলা, নয় নির্যাতন, মাকে ভালোবাসতে হবে। 

স্পিকার রোববার রাজধানীর ঢাকা ক্লাবে আজাদ প্রোডাক্টসের আয়োজনে 'রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। 

আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্ব এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, বিশিষ্ট মঞ্চ নাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল) বক্তব্য প্রদান করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবও একজন রত্নগর্ভা মা, যিনি শত প্রতিকূলতার মাঝেও সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন। বঙ্গমাতার মতো চারিত্রিক গুণাবলী সকল রত্নগর্ভা মায়েদের মাঝেই রয়েছে। কারণ সন্তানদের প্রতিষ্ঠিত করতে তারা অসীম ত্যাগ স্বীকার করেন।

image


স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। প্রধানমন্ত্রীর নির্দেশে সন্তানের পাসপোর্টে পিতার পাশাপাশি মায়ের নাম সংযুক্ত হয়েছে, মাতৃত্বকালীন ছুটি স্ববেতনে ৬ মাস হয়েছে। এছাড়া তিনি দরিদ্র মায়েদের জন্য গর্ভকালীন ভাতাও চালু করেছেন।

তিনি আরও বলেন, সন্তানের সঙ্গে মায়েদের সার্বক্ষণিক অন্তরঙ্গ যোগাযোগ থাকে। পরিবারে ওয়ান্ডারফুল ড্যাড হিসেবে পিতাকে রত্নগর্ভা মায়ের পাশে দাঁড়াতে হবে। এসময় তিনি 'রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২' আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। 

স্পিকার পরবর্তীতে সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১১ জন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান করেন। 'মাই ড্যাড ওয়ান্ডারফুল' সম্মাননা পান বিশিষ্ট মঞ্চনাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।  

এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে রত্নগর্ভা মা, তাদের পরিবার-পরিজন, আজাদ প্রোডাক্টসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 


একাত্তর/আরবিএস  

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি কাতারের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার...
বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে ছিলো উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদিরা...
ঢাকার বুকে যেন এক টুকরো মানবিকতার স্বর্গোদ্যান! যেখানে রক্তের বন্ধন ছাপিয়ে ভালোবাসা আর সহমর্মিতায় গড়ে উঠেছে এক একটি পূর্ণ পৃথিবী। এমনই এক মানবিক ও নিরাপদ আশ্রয় ‘এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ’...
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর