দেশ ও জাতির মঙ্গলে কাজ করে যেতে চাই: রাষ্ট্রপতি

আপডেট : ১৬ মে ২০২৩, ০৩:৩৬ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, কখনও ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি। মহান সৃষ্টিকর্তা আমাকে ভালোবেসে এই সম্মান দান করেছেন। আমি দেশ ও জাতীর মঙ্গল কামনায় কাজ করে যেতে চাই।

মঙ্গলবার চার দিনের সফরের দ্বিতীয় দিনে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এদিন সকাল সোয়া এগারোটার দিকে রাষ্ট্রপতি পাবনা প্রেস ক্লাবে এলে তাকে স্বাগত জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। পরে তিনি ক্লাবের ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবের আজীবন ও ২২তম সাধারণ সদস্য।

এ সময় রাষ্ট্রপতি প্রেসক্লাবে তার নানা স্মৃতির কথা তুলে ধরে বলেন, দৈনিক বাংলার বাণীতে এক সময় কাজ করতাম। প্রেস ক্লাবের খোলা ছাদে বসে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি। এসময় ছাত্র রাজনীতি করতে গিয়ে জেলে যাবার দিনগুলোর কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বঙ্গবন্ধুসহ তৎকালীন জেলার বিশিষ্ট রাজনৈতিক নেতাদের নাম উল্লেখ করে তাদের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। 

তিনি বলেন, সেই সময়ের রাজনৈতিক নেতারা ত্যাগের রাজনীতি করতেন। আমি নিজে কখনও ভোগের রাজনীতি করিনি। জ্ঞানী মানুষদের সঙ্গে থাকলে অনেক কিছু শেখা যায়। সেই সময়ে দেখেছি বাম রাজনীতি বিদরা তাদের আদর্শের বিভিন্ন নেতাদের বই ও ছবি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতেন। আমরা বঙ্গবন্ধুর ডাকে এই দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছি। দেশের প্রায় সব প্রগতিশীল আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি। কখনও কারো কাছ থেকে সুবিধা নেয়ার চেষ্টা করিনি। বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেছি। এই পাবনা জেলায় অনেক বাম ও ডান রাজনৈতিক নেতাদের সঙ্গে তৎকালীন সময়ে জেল খেটেছি, শিখেছি অনেক কিছু। 

প্রেস ক্লাবে সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মাছারাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, অধ্যক্ষ শিবজিত নাগ বক্তব্য দেন। 

সভার শুরুতে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং রাষ্ট্রপতিসহ দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

এর আগে রাষ্ট্রপতি পাবনা বিসিক শিল্প নগরীতে স্কয়ার সাইন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন। বিকেলে রাষ্ট্রপতি সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। 


একাত্তর/এসি

‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষীদের প্রণোদনা প্রদান ও জনসভায়...
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর থেকে একটি সামরিক বিমানে দুপুর ২টা ২০ মিনিটে রওনা দিয়ে ২টা ৫৫...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর